টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে দুই দিনের জোড় ইজতেমা গতকাল শনিবার মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা ফারুক আহমেদ। ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা আয়োজনের ব্যাপারে কিছুদিনের মধ্যে বাংলাদেশ সরকারের ইজতেমা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বলা যাবে আগামী ইজতেমা স্বল্প পরিসরে হবে নাকি বৃহত্ আকারে হবে। উল্লেখ্য, আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে।
