গাজীপুরে বন বিভাগের গেজেট বাতিল দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:৪৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গেজেট অবমুক্তি ও বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দায়েরকৃত হয়রানিমূলক উচ্ছেদ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। স্থানীয় শিক্ষক জসিম উদ্দিন বিএসসির সভাপতিত্বে ও কর্মসূচির আহ্বায়ক শওকত ওসমানের সঞ্চালনায় মানববন্ধনে সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, নজরুল ইসলাম মাস্টার, মিজানুর রহমান মাস্টার, মো. আমিন উদ্দিন শেখ, ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।