আজ ২০ ডিসেম্বর অবিভক্ত আসাম-বাংলার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ,
খেলাফত আন্দোলন নেতা, ভাষাসৈনিক এবং সমাজসেবক মকবুল হোসেন চৌধুরীর ৬১তম মৃত্যুবার্ষিকী। ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মকবুল হোসেন চৌধুরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। তিনি পরিষদের হুইপ ছিলেন। মকবুল হোসেন চৌধুরী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্রিকা সিলেটের ‘যুগভেরী’র (১৯৩২) প্রথম সম্পাদক। পরবর্তীকালে তিনি ‘সিলেট পত্রিকা’ (১৯৫৭) সম্পাদনা করেন। মকবুল হোসেন চৌধুরীর ছোট ছেলে ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার। মরহুমের মৃত্যুবার্ষিকীতে আজ রবিবার ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
