সাবেক এমপি ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৪২

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবচরের দত্তপাড়ায় আসেন তিনি। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন। এছাড়াও এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান শিকদার, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও শিবচরে নবনির্মিত নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।