চট্টগ্রামে সাগর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৪২

চট্টগ্রাম অফিস

নগরীর ইপিজেড থানার খেজুর তলা সাগর পাড় থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর (৪৫) ইট, রড সিমেন্টের ব্যবসা করতেন। গতকাল শনিবার তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরেনি।