মো. হাবিবুর রহমান
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সঙ্গীতকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান (৭৮) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম শোক প্রকাশ করেছেন।
