জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে সাদেক হোসেন বাবলু আর নেই। গতকাল শনিবার ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদেক হোসেন বাবলু বঙ্গবন্ধুর ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও ভগ্নিপতি এ টি এম সৈয়দ হোসেনের ছেলে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই সাদেক হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রমুখ। পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
