পেট্রোলিয়াম উপজাত দ্রব্য রপ্তানিতে ১০ গুণ প্রবৃদ্ধি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৫৫

পেট্রোলিয়াম উপজাত দ্রব্য রপ্তানি বেড়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত এসব পণ্য রপ্তানি করে ১৬ কোটি ৬২ লাখ ডলার আয় হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৮৮ দশমিক ৭০ শতাংশ বা প্রায় ১০ গুণ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশ থেকে এক কোটি ৬৮ লাখ ডলার রপ্তানি হয়। পেট্রোলিয়াম উপজাত পণ্যের মধ্যে রয়েছে গ্যাসোলিন, হিটিং অয়েল বা ডিজেল, জেট ফুয়েল, প্রোপেন, স্টিল গ্যাস, লুব্রিকেন্টসসহ ১৪৪ ধরনের পণ্য। এর মধ্যে বাংলাদেশ থেকে অল্প কয়েকটি পণ্য রপ্তানি হয়।