মৃত্যুর আগে বিয়ে করতে চান সেই 'টুইটার কিলার'   

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১২:৪৪

 নয়জনকে হত্যার দায়ে জাপানে 'টুইটার কিলার' নামে পরিচিতি পাওয়া তাকাহিরো শিরাইশিকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বিয়ে করতে চাইছেন   তাকাহিরো শিরাইশি।জাপানের সংবাদমাধ্যম দ্য মাইনিচি এমনটি জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এই হত্যাকারী বিয়ে করতে চাইছেন কারণ তিনি চান যে মৃত্যুর আগে তাকে কেউ দেখতে আসুক।  জাপানের সংবাদমাধ্যম দ্য মাইনিচিকে তাকাহিরো বলেন, আমাকে দেখতে কেউ আসেনি। আমি একজন সাধারণ নারীর সাক্ষাত চাই। আমি বিয়ে করতে চাই। 

 টুইটারে যারা আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করতেন, বেছে বেছে তাদেরই খুন করতেন তাকাহিরো। তাকাহিরো শিরাইশি'র এমন হত্যাকাণ্ডের কথা পুলিশ জানতে পারে তিন বছর আগে। ২০১৭ সালে জাপানের ২৩ বছর বয়সী এক নারী টুইটারে লেখেন, তিনি আত্মহত্যা করতে চান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে ওই নারীর ভাই সেই টুইটারে খোঁজ করে সন্দেহজনক এক ব্যক্তির খোঁজ পান। ওই ঘটনার পর পুলিশ তদন্ত করে তাকাহিরোকে গ্রেফতার করে পুলিশ।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়, হত্যার পর প্রমাণ লুকাতে মরদেহ টুকরো টুকরো করে কেটে ফেলতেন তাকাহিরো । তারপর বাক্সে ভরে বাড়িতেই রেখে দিতন সেগুলো।

ইত্তেফাক/এআর