লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে নতুন সেনা কমান্ডার নিয়োগ চীনের  

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৪:৪০

 লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই 'ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড'- এর জন্য নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে চীন। জানা গেছে, চীনা সেনাবাহিনীর এই দলটি ভারত-চীন সীমান্ত দেখভালের দায়িত্ব পালন করে। 

 চীনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জেনারেল ঝাং জিউডংকে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

 শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চারজন জ্যেষ্ঠ চীনা সেনা সদস্য এবং পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে শি জিনপিং। এদের মধ্যে জেনারেল ঝাং জিউডংকের নাম রয়েছে।  

 গত মে মাস লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চীনের উত্তেজনা চলছে। এর মধ্যেই নতুন সেনা কমান্ডার নিয়োগ দিলো চীন। 

ইত্তেফাক/এআর