অলোক কুমার মিস্ত্রী, বিভাগীয় প্রধান
জীববিজ্ঞান বিভাগ
সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ৭ ও ১১ অধ্যায়ের চলন ও অঙ্গ চালনা/জিনতত্ত্ব ও বিবর্তন- বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করবো, যা ২০২১ সালের এইচ.এস.সি সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সৃজনশীল প্রশ্ন:বিয়ের পর রীতা বোঝতে পারল তার স্বামী কিছু বর্ণ চিনতে পারে না, শ্বশুর শাশুড়ি কারো মধ্যে এই সমস্যা নেই। রীতা ডাক্তারের কাছে গেলে তিনি বিষয়টি বুঝিয়ে দেন এবং রীতার সন্তান ছেলে ও মেয়েতে বিষয়টি প্রকাশের সম্ভাবনাও ব্যাখ্যা করেন।
(ক) বিউটি বোন কী? ১
(খ) অস্টিওন বলতে কী বোঝ? ২
(গ) রীতার স্বামীর রোগের কারণ ও উত্স ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের বিষয়টি পুত্র ও কন্যা সন্তানে প্রকাশের সম্ভাবনা ভিন্ন- যুক্তি দ্বারা বিশ্লেষণ করো। ৪
সৃজনশীল প্রশ্ন:
(ক) উত্তর:ইন্টার-ক্লাভিকুলার লিগামেন্ট দ্বারা উভয় ক্লাভিকল সংযুক্ত থাকে। এ অস্থিকে কণ্ঠাস্থি বা বিউটি বোন বলে।
(খ) উত্তর:অস্টিওন হলো নিরেট অস্থির গাঠনিক ও কার্যিক একক। নিরেট অস্থির মাতৃকায় অস্টিওন অবস্থান করে।
(গ) উত্তর: রীতার স্বামীর মূলত: বর্ণান্ধ রোগ হয়েছে। তিনি কিছু কিছু বর্ণ চিনতে পারেন না। মানুষের চোখের রেটিনায় বর্ণসংবেদী কোনো কোষ উত্পাদনের জন্য একটি প্রকট সেক্স-লিংকড জিন প্রয়েজন হয়। এ জিনের প্রচ্ছন্ন অ্যালীল বর্ণসংবেদী কোনো কোষ উত্পাদনে অক্ষম। সুতরাং রীতার স্বামী বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন সেক্স-লিংকড অ্যালীলের উপস্থিতি।
গ এবং ঘ এর পরবর্তী অংশ আগামীকাল
