নির্মল ইন্দু সরকার, সাবেক শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
তৃতীয় অধ্যায়:অর্থের সময়মূল্য
১৬. অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো-
i. অনিশ্চয়তা
ii. মুদ্রাস্ফীতি
iii. বিনিয়োগের সুযোগ
নিচের কোনটি সঠিক?
(ক) i. ও ii. (খ) i.ও iii.
(গ) ii.ও iii. (ঘ) i., ii.ও iii.
১৭. ব্যাংকে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
ক. দৈনিক খ. সাপ্তাহিক
গ. মাসিক ঘ. বার্ষিক
১৮. বিধি-৬৯ তখনই ব্যবহার করা যাবে যখন-
ক. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে
খ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে
গ. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে
ঘ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে
১৯. অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?
ক. মুনাফা খ. সুযোগ ব্যয় গ. দায় ঘ. চলতি ব্যয়
২০. অধিক সুদ প্রদান করা হয় কোন ক্ষেত্রে?
ক. সরল সুদ খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে
গ. অবিরত চক্রবৃদ্ধিতে ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে
১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০.গ
চতুর্থ অধ্যায়- ঝুঁকি ও অনিশ্চয়তা
১. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্যকে কী বলা হয়?
ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি গ. আয় ঘ. ব্যয়
২. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে কী বলা হয়?
ক. আশঙ্কা খ. বিচ্যুতি গ. আয় ঘ. ঝুঁকি
৩. কৌশল প্রয়োগ করে কোনটি পরিহার করা যায় না?
ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি গ. ঝুঁকি ঘ. খরচ
৪. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উত্স কয় প্রকার?
ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ৫
৫. ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক খ. আর্থিক
গ. সুদের হার ঘ. তারল্য
৬. সুদের হারের পরিবর্তনের সাথে বিনিয়োগের মূল্য ওঠা-নামা করাকে কী বলে?
ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি
গ. সুদের হারের ঝুঁকি ঘ. তারল্য ঝুঁকি
উত্তর:১.খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬.গ
