এখন ফোর স্টেজে রয়েছে অভিনেতা আব্দুল কাদেরের ক্যান্সারের মাত্রা। ছড়িয়ে গেছে সারা শরীরে। অবস্থা সংকটাপণ্ন। তাই চারদিকে উত্কণ্ঠা এই অভিনেতাকে নিয়ে। চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি।
গতকাল তাকে নিয়ে দেশে ফিরেছেন তার পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলেন আব্দুল কাদেরের স্ত্রী খায়রুন্নেসা, পুত্র, পুত্রবধূ ও নাতনি। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন, আজ (গতকাল) সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন তারা। এদিকে শ্বশুরের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে জেমি বলেন, ‘বাবা এখন কিছুটা ভালো। আসলে অবস্থাটা এমন যে, হাসপাতালের কিছু করণীয় নেই তেমন। তাই আমরা চাচ্ছি ওনাকে দেশে নিয়ে যেতে। বাংলাদেশ থেকেই এখানকার চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আপাতত মুখে কিছু খেতে পারছেন না। নল দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাকে। তবে কথা বলছেন স্বাভাবিকভাবেই। নিজেই ফোনে বিজনেস ক্লাসের টিকেট অর্ডার করেছেন ভারতের ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে।’
