সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
বর্তমান দ্রব্যমূল্যের বাজারে যেখানে পাঁচ টাকা দিয়ে এককাপ চা পাওয়া যায় না সেখানে একই দামে রসগোল্লা খাওয়াচ্ছেন বৃদ্ধ কান্তিপদ রায় (৯০)। তিনি বাড়িতে রসগোল্লা তৈরি করে সাইকেলে নিয়ে গত ছয় যুগ ধরে বিক্রি করছেন। সৈয়দপুর শহর ছাড়াও পার্শ্ববর্তী পার্বতীপুর ও তারাগঞ্জে তিনি কান্তিদা নামে পরিচিত। কান্দিপদের স্ত্রী সুশিলা রানী (৭৫) জানান, আমার শ্বশুরের আমল থেকে আমরা রসগোল্লা বিক্রি করি। এখন প্রতিদিন ৪৫০-৫০০ পিসের বেশি রসগোল্লা তৈরি করতে পারি না। সামান্য দরে বিক্রি করলেও আমাদের লোকসান হয় না।
