রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে দিনদিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। গত কয়েক দিনের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা-১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চার দিক। তবুও জেলার রাণীনগর উপজেলায় আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে কৃষকরা, বিশেষ করে মিরাট ইউনিয়নের প্রায় সব কৃষক তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে জমি প্রস্তুতের কাজ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আসন্ন ইরি-বোরো মৌসুমে উপজেলায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
