সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৫

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় রবিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সামিউল ইসলাম (২)। সে উপজেলার একলাশপুর গ্রামের মো. তানজিদ হোসেনের ছেলে। উপজেলার ছাতারদিঘি ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন্দ জানান, ঘটনার সময় সামিউল অপর এক শিশুর সঙ্গে বাড়ির পাশের খালের ওপর বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশুটি সামিউলের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে সামিউলকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।