চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলায় আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-কাশির প্রকোপ বেড়েছে। বিশেষত শিশু ও বৃদ্ধরা এসব রোগে আক্রান্ত হচ্ছে বেশি। প্রতিদিন হাসপাতালে রোগীরা ভিড় জমাচ্ছেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহীন হোসাইন লিটু চৌধুরী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে দিগুণ রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে ওষুধ, অক্সিজেন সরবরাহ আছে তবে সিট সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে রাখতে হয়েছে।
