ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার বিকালে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজায়ফা (১৩) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের মাওলানা ইয়াছিন মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়ির উপপরিদর্শক সেতাফুর রহমান জানান, ঐ কিশোর রেললাইন ধরে হাঁটার সময় লাইনে ট্রেন চলে এলে পাশের লাইনে চলে যায়। এ সময় পাশের লাইন দিয়েও একই সময় পেছন দিক থেকে আরেকটি ট্রেন চলে এলে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।