ফরিদপুরে সংঘর্ষে এক জনের মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৬

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত আনোয়ার হোসেন (৪০) মারা গেছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার বায়ড়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও তার চাচাতো ভাই আব্দুল আলীমের মধ্যে পতিত জমিতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফরিদপুর থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই টোকন ফকির বাদী হয়ে আব্দুল আলীমসহ ১২ জনকে আসামি হত্যা মামলা দায়ের করেছে।