বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নতুন কমিটি গঠিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৯

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০২০-এর নির্বাচনে প্রত্যেকটি আসনে ড. শরীফ-জিহাদ প্যানেল নির্বাচিত হয়েছে। উক্ত প্যানেলের প্রেসিডেন্ট পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মো. শরিফ উদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) পদে ইউআইইউ সিএসই  বিভাগের প্রফেসর ড. মো. নুরুল হুদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে সর্বাধিক ভোটে পেয়ে রূপালী ব্যাংকের  এসপিও আবদুর রহমান খান জিহাদ, ভাইস প্রেসিডেন্ট (এডমিন) পদে ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) দ্বিতীয় সর্বাধিক ভোটে পেয়ে চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের সিএসই  বিভাগের  সহযোগী অধ্যাপক রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। এছাড়া জয়েন্ট সেক্রেটারি (এডমিন) পদে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ফাহাদ জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (ফাইন্যান্স) পদে ব্যাংকার মো. শাহরিয়ার  হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) পদে অর্থ মন্ত্রণালয়ের কনসালট্যান্ট নজরুল ইসলাম ভুঁইয়া এবং ট্রেজারার পদে বিপিএটিসির অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট ড. মো. জিয়াউল ইসলাম। নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ড. শরীফ-জিহাদ প্যানেল এর ৯টি পদে এবং এস এফ এক্স গ্রিনহ্যারাল্ড স্কুলের সিনিয়র শিক্ষক  শরিফুল আনোয়ারসহ কাউন্সিলরের ২২টি পদে নির্বাচিত হন। কাউন্সিলের বাকি তিনটি পদে রেড প্যানেল নির্বাচিত হয়েছে। বর্তমান নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।—প্রেস বিজ্ঞপ্তি