বিমা ব্যক্তিত্ব মো. কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে নিযুক্ত হয়েছেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি তার এই নিয়োগ অনুমোদন করে। ইতিপূর্বে তিনি কোম্পানিতে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে কাজ শুরুর মাধ্যমে বিমা পেশায় কর্মজীবন শুরু করেন তিনি এবং সর্বশেষ ২০১৪ সাল থেকে উপব্যবস্থাপনা পরিচালক পদসহ ৩৩ বছর ন্যাশনাল লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
