পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষক-কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক, রুয়েট, পবিপ্রবির মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. এখলাসুর রহমানসহ অন্যরা স্মারকে স্বাক্ষর করেন
০০০০
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল তেজগাঁওস্থ বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে শিল্পসচিব কে এম আলী আজম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার
০০০০
দেশব্যাপী খাদ্যসেবা প্রসারের প্রত্যয় নিয়ে সম্প্রতি রাজধানীর একটি রিসোর্টে ফাস্ট ফুড চেইন ‘খানা’স-এর বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন ডিরেক্টর ডেভেলপমেন্ট এহসান আহমেদ, ডিরেক্টর অপারেশন্স শাহিন মাহমুদ, ডিরেক্টর ফিন্যান্স রেদওয়ানুর রহমান এবং মানবসম্পদ প্রধান লুতফর রহমান প্রমুখ। ২০১৫ সালে ঢাকার বসুন্ধরায় একটি আউটলেট দিয়ে যাত্রা শুরু করা খানা’স বর্তমানে ১০টি আউটলেট ও ১৫০ জন দক্ষ জনশক্তির মাধ্যমে ঢাকাব্যাপী খাদ্যসেবা দিয়ে যাচ্ছে
