বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, পরিচালক ইকবাল আহমেদ, ও কে চৌধুরী, এ বি ছিদ্দিকুর রহমান, কামরুন্নাহার আহমেদ, রীম এইচ সামছুদ্দোহা, মমতাজ উদ্দীন আহম্মেদ, স্বতন্ত্র পরিচালক শাহ্ মঞ্জুরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়।
শনিবার, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। সভায় গত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই দিনে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নতুন অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করে। এছাড়া শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় গত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
