পৌর রাস্তা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

গলাচিপা পৌরসভার চৌরাস্তা থেকে দক্ষিণে সামুদাবাদ রোড ৯২০ মিটার দৈর্ঘ্য ও ৪.৫০ মিটার প্রস্থ এবং পূর্ব দিকে শের-ই-বাংলা সড়ক দৈর্ঘ্য ৩৪০ মিটার ও প্রস্থ ৫.০৫ মিটার রাস্তার নির্মাণকাজ চলছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরি করা হয়েছে। তার ওপরে সামান্য বিটুমিন দিয়ে তুলনামূলক কম পিচ দিয়ে রাস্তা দুটোর কাজ চলছে। এভাবে রাস্তা তৈরি করায় রাস্তা উঁচু-নিচু হলে সামান্য বৃষ্টি হলেই পানি জমে গিয়ে রাস্তার পিচ উঠে যাবে। এ কারণে আগামী বর্ষাতেই রাস্তা আগের মতোই খানাখন্দে পরিপূর্ণ হবে। তাই অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী