বাংলা একাডেমি পরিচালিত তিনটি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০ পেয়েছেন রফিক কায়সার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ পেয়েছেন শাহরিয়ার কবির এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০ পেয়েছেন জুলফিকার মতিন। আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
