আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১টায় হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এমটিইপিআই আলমগীর হোসেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। মোট ৯০০ কেন্দ্রে ১ লাখ শিশুকে ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সি শিশুকে এই টিকা প্রদান করা হবে।
