সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
জাল টাকা তৈরির অপরাধে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকা থেকে মিরাজ মৃধা নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। সে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছে। শনিবার রাতে ওয়াকিল ভূঁইয়ার ভাড়া বাড়িতে জাল টাকা তৈরির সময় স্ক্যানার, প্রিন্টারসহ তার কাছ থেকে ১৪টি জাল ১০০ টাকার নোট উদ্ধার করা হয়। র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব-১১ কর্মকতা জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কদমতলী নয়াপাড়া ওয়াকিল ভূঁইয়ার মালিকানাধীন ভাড়া বাসায় জাল টাকা তৈরির অপরাধে মিরাজ মৃধাকে (২৩) গ্রেফতার করা হয়।
