ইত্তেফাক রিপোর্ট
পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শারীরিক নানা জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন তিনি। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার জ্যেষ্ঠ ছেলে আজিজ আল কায়সার সংশ্লিষ্ট চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে গতকাল রবিবার ইত্তেফাককে জানান, তার অবস্থা আগের তুলনায় একটু উন্নতির দিকে। ফুসফুসে যে সংক্রমণ ধরা পড়েছে সেটিও কমতে শুরু করেছে। এদিকে, এম এ হাসেমের রোগ মুক্তি কামনায় গতকাল বাদ আসর রাজধানীর নয়াপল্টনে নোয়াখালী ক্লাবে দোয়া মাহফিল হয়েছে।
