রাশিয়ায় রাফির ব্রোঞ্জ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:০৪

১৭ হতে ২১ ডিসেম্বর রাশিয়ার পেনজা শহরে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক আটিষ্টিক জিম্যানষ্টিকস মিখাইল ভরনোনিল কাপে বাংলাদেশের জিমন্যাষ্ট আবু সাইদ রাফী ব্রোঞ্জ পদক জয় করেছেন। জুনিয়র ক্যাটেগরির অল অ্যারাউন্ড ইভেন্টে এই পদক তুলে নেন তিনি। স্বর্ণ পেয়েছে রাশিয়া। ৪টি দেশ অংশগ্রহন করলেও রাশিয়ার ১৭টি স্টেট এই লড়াইয়ে অংশগ্রহন করে। বাংলাদেশ জিম্যানষ্টিকস ফেডারেশন জানায় গত বছরও রাশিয়ার এই টুর্নামেন্ট বাংলাদেশ হতে দুজন ক্রীড়াবিদ পাঠানো হয়েছিল। করোনার কারনে এবার একজনকে পাঠানো হয় সঙ্গে কোচ দেওয়ান নজরুল ইসলাম রাশিয়া গেছেন।