বিজয় দিবস বাস্কেটবল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে প্রথম খেলায় নৌবাহিনী ১১১-২২ পয়েন্টে যোশেফাইটস ক্লাবকে হারিয়েছে।  প্রথমার্ধের ৪৬-৯ পয়েন্টে এগিয়েছিল। বিজয়ী  দলের সামসুজ্জামান ২৫ ও অলিভার মার্সি ১৪ পয়েন্ট করেন।

দ্বিতীয় খেলায় সেনাবাহিনী ৯১-৭৪ ধূমকেতু ক্লাবকে হারায়। বিজয়ী দলের ওয়াদুদ ২৮ ও তনু ২২ পয়েন্ট এবং বিজিত দলের রাইম ৩৩ পয়েন্ট করেন। ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন টুনামেন্টের উদ্বোধন করেন। আজ সকাল ৯টায় যোশেফাইটস-পুলিশ, সাড়ে ১০টায় সেনাবাহিনী-বিমানবাহিন মুখোমুখি হবে।