বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া কাতারের রাজধানী দোহায় করোনা আক্রান্ত হয়ে ঢাকায় ফিরতে পারছিলেন না। তিনি এখন করোনামুক্ত বলে জানিয়েছে বাফুফে। গতকাল বাফুফের সঙ্গে জামালের কথা হয়। জামাল এখন সুস্থ। ঢাকায় কবে ফেরবেন সেটি বাফুফে জানায়নি। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলেছে বাংলাদেশ। দলের খেলোয়াড়রা ফিরলেও অধিনায়ক ছুটি কাটাতে রয়ে গিয়েছিলেন। ফেরার বিমানে উঠার আগে করোনা শনাক্ত হন জামাল।
ভারতের আই লিগে মোহামেডানের জার্সি গায়ে খেলতে যাওয়ার কথা ছিল জামাল ভুইয়ার। শোনা যায়, জামালকে নিয়েই অভিযানে নামবে মোহামেডান।
