সম্প্রতি অস্ট্রেলিয়ার শহর সিডনিতেই বেড়েই চলছে করোনা সংক্রমণের সংখ্যা। ফের মহামারি ঠেকাতে প্রশাসনও নিচ্ছে উপযুক্ত ব্যবস্থা। তাতে শঙ্কায় পড়ে গিয়েছিলে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টটি। যা অনুষ্ঠিত হওয়ার কথা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সময়মতোই শুরু হবে এই ম্যাচ। ভেন্যু বা তারিখ কোনোটারই পরিবর্তন হবে না। আগের সূচি অনুযায়ী ৭ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেন, ‘তৃতীয় টেস্ট শুরু হতে এখনো আড়াই সপ্তাহ বাকি। সিডনির নর্দার্ন ব্রিচ এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে পর্যাপ্ত সময় আছে আমাদের হাতে। তাই সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি এবং আমাদের ইচ্ছা ম্যাচটি সিডনিতেই হোক।’
