গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কারখানার ভেতর থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নগরীর কুনিয়া পাছর তারগাছ এলাকার লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত এমরাতুন মিয়া (৩১) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ঘনেরগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, তারগাছ এলাকায় ভাড়া থেকে লিজ ফ্যাশন লিমিটেড কারখানায় ওয়াশিং মেশিনের অপারেটর হিসেবে চাকরি করতেন এমরাতুন মিয়া। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তিনি কাজে যোগদান করেন। কিন্তু তার পরিচালিত ওয়াশিং মেশিনের কাছে তাকে না দেখতে পেয়ে তার এক সহকর্মী খুঁজতে থাকে। এক পর্যায়ে এমরাতুনকে মেশিনের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
