সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে শিশু তানজিল হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে বাড়ির কেয়ারটেকার নাজমুল গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে হত্যার ঘটনায় শিশুর পিতা আনোয়ার হোসেন মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়িতে শিশু তানজিল হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির কেয়ারটেকার নাজমুলকে (৩৫) একমাত্র আসামি করা হয়। পুলিশ প্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ৭ বছরের শিশু তানজিলকে বলাত্কার করে শ্বাসরোধে হত্যা করে বাড়ির একটি স্টোর রুমের ড্রামের নিচে রেখে ঘাতক পালিয়ে যায়।
