যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন বলেছেন, জলবায়ু নিয়ে সময় নষ্ট করার মতো আর নেই। শনিবার তিনি তার জলবায়ু ও জ্বালানি বিষয়ক দলের সদস্যদের নাম জানিয়ে বলেছেন, তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক উচ্চাভিলাষী পরিকল্পনার নেতৃত্ব দেবেন। তিনি সামনের দিনগুলোতে জলবায়ুকে তার সরকারের অগ্রাধিকারের শীর্ষে রাখার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সিনেটে বাইডেনের এ জলবায়ু ও জ্বালানি দলের নিয়োগ নিশ্চিত হলে ইতিহাস সৃষ্টি হবে। দলটিতে পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) পরিচালনায় একজন কৃষ্ণাঙ্গ এবং মন্ত্রিসভার সদস্য হিসেবে একজন আদিবাসী আমেরিকানকে রাখা হয়েছে। -সিএনএন
