বাংলা বানানের নিয়মকানুন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৩১

চন্দ্রবিন্দু (ঁ)- এর ব্যবহার

 

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর

ব্যবহার:

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর

ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দুসহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে।

 

আ

আঁঁজি- [স. অঞ্জিত>] বি. রেখা; pointing।

আজি- [বা.] ক্রিবিণ. এই দিনে।

আজি- [স. আর্যক>] বি. মাতামহ।

আঁঁট- [স. আনদ্ধ>] বি. দৃঢ়তা; বাঁধুনি। বিণ. জমাট, টানটান।

আট- [স. অষ্ট>] বিণ. ৮ সংখ্যা।

আঁঁটা- [বা.] ক্রিবি. সংকুলান হওয়া; লাগানো; শক্ত করে বাঁধা; আঠা লাগিয়ে সেঁটে দেওয়া; স্থির করা। বিণ. বদ্ধ, বন্ধ।

আটা- [দেশি.] বি. গমের গুঁড়ো।

আটা- [বা.] আটফোঁটাযুক্ত তাস; ‘আঠা’-এর আঞ্চলিক রূপ।

আঁঁধলা- [হি.] বি. অন্ধ ব্যক্তি।

আধলা- [স. অর্ধ>] বিণ. আধখানা। বি. ইটের অর্ধাংশ।

আঁঁধার- [স. অন্ধকার>] বি. অন্ধকার; বিষণ্ন; গম্ভীর।

আধার- [স. আ + ধৃ + অ] বি. পাত্র; স্থান; আশ্রয়; অবলম্বন; অধিকরণ কারক।

আধার- [স. আহার>] বি. মাছ বা পাখির খাদ্য; দানাপানি।

আঁঁধি- [স. অন্ধ>] বি. আকাশ অন্ধকার করে আসে এমন ধূলিঝড়।

আধি- [স. আ + ধা + ই] বি. দুশ্চিন্তা, উত্কণ্ঠা, ভাবনা; বিপদ।

আধি- [বা.] বি. অর্ধেক ফসলের বিনিময়ে জমি চাষের ব্যবস্থা, বর্গা।

আঁঁশ- [স. অংশু>] বি. গাছপালা, ফলমূল প্রভৃতির সূক্ষ্ম রোঁয়া; তন্তু।

আঁঁশ- [স. আমিষ>] বি. মাছের শল্ক।

আশ- [স. অশ্ + অ] বি. আহার, ভোজন, অশন।

আশ- [স. আশা>] বি. আশা, আকাঙ্ক্ষা; কামনা, ইচ্ছা, অভিলাষ।

উ

উঁ- [স. উম্>] অব্য. বি. ‘অ্যাঁ’ শব্দের সংক্ষিপ্ত রূপ; ডাকে সাড়া দেওয়ার জন্য উচ্চারিত শব্দ; বেদনা, অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক শব্দ।

উ- বাংলা বর্ণমালার পঞ্চম স্বরবর্ণ।

উঁকি- [দেশি.] বি. আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা।

উকি- [স. হিক্কা>] বি. উদ্গার, হিক্কা, হেঁচকি। অব্য. বমিবমি ভাব।

উঁচল- [স. উঞ্ছন>] বি. তৃণাদি ঝেড়ে শস্য একত্র করার কাজ; ঝাড়ন, চালন। বিণ. উঁচু।

উচল- [স. উচ্চ>] বিণ. উঁচু, উচ্চ। বি. উঁচু জায়গা।