০১.
নিচুজাতের ধাত চেনা যায় স্বভাবে—
জাতের ছেলে হাত না পাতে অভাবে।
০২.
কে ব্রাহ্মণ আর কেবা নমঃশূদ্র?
মানুষের কাছে তা অতি তুচ্ছ, ক্ষুদ্র।
০৩.
ভোরের আলোয় কী এক জাদু!
ভোরের হাওয়ায় শুদ্ধ সাধু।
০৪.
হাসির আশিস বিশ্বময়—
হাসি দিয়েই বিশ্বজয়।
০৫.
মানুষ বাঁচে মানুষে—
হাওয়ার দমের ফানুসে।
০৬.
মানুষ যারে পর করে—
হারাইলো সে স্বর্গরে!
০৭.
‘সুন্দর’-এ যে সত্যের ঘ্রাণ পায়—
তাহার ভেতরে সত্যেরা প্রাণ পায়।
