বহুল জনপ্রিয় ও ঐতিহ্যের সাক্ষী ইত্তেফাক-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন। ইত্তেফাক নিয়মিত সংবাদ-এর পাশাপাশি লাইফস্টাইল ও ফ্যাশন নিয়ে প্রতি সপ্তাহে বিশেষ ম্যাগাজিন বের করে ‘কড়চা’ ।ফ্যাশন হাউজ, ডিজাইনার ও লাইফস্টাইল নিয়ে কাজ করেন এমন সবার পছন্দের একটি আয়োজন। এই পাতায় তুলে ধরা হয় ফ্যাশন হাউজগুলোর কার্যক্রম, তাদের ডিজাইন তাদের বিভিন্ন সংবাদ। দেশীয় ফ্যাশন শিল্পের আজকের অবস্থানের জন্য ইত্তেফাকের বড় ভূমিকা রয়েছে। ইত্তেফাক-এর ‘কড়চা’র মাধ্যমে একজন নবীন ডিজাইনার ও তার পোশাক-এর প্রচার করতে পারেন। আর এই জন্য আমাদের এই শিল্প এগিয়ে যাচ্ছে। ইত্তেফাক ও কড়চা এগিয়ে যাক সমান্তরাল ভাবে। শুভ কামনা রইল আমাদের প্রিয় ইত্তেফাক ও কড়চা পাতার জন্য।
শাহীন আহম্মেদ
শীর্ষনির্বাহী, অঞ্জন’স
