গতকাল ধানমন্ডি জিমনেসিয়ামে বিজয় দিবস বাস্কেটবলে জিতেছে যোশেফাইটস ক্লাব ও বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ধানমন্ডিস্থ বাস্কেটবল বিজয় দিবস বাস্কেটবলে যোশেফাইটস ক্লাব ৫৫-৩৬ পয়েন্টে পুলিশকে হারায়। দ্বিতীয় খেলায় সেনাবাহিনী ৭১-৪২ পয়েন্টে বিমানবাহিনীকে হারায়। সেনাবাহিনীর স্কোরার তণু ১৬ ও আলিম ১২ পয়েন্ট এবং বিমানবাহিনীর লিংকন ১২ ও মারুফ ৯ পয়েন্ট স্কোর করেন। আজ নৌবাহিনী ও পুলিশ এবং বিমানবাহিনী ও ধূমকেতু ক্লাব মুখোমুখি হবে।
