সাত সেকেন্ডে গোল!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২১:৫২

খেলা শুরুর রেশটা না কাটতেই গোল, শৌখিন ফুটবলেও যেটা ঘটে খুব বিরল তাই ঘটালেন এসি মিলানের ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। সাসুলোর বিপক্ষে ছয় দশমিক সাত সেকেন্ডে গোল করে ইতালিয়ান লিগের ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবচেয়ে কম সময়ে করা গোলের কীর্তিও এখন তারই দখলে।

এর আগে ইতালিয়ান লিগের রেকর্ডটি ছিল পেয়াসেঞ্চার ফরোয়ার্ড পাওলো পজির। ২০০১ সালে ফিওরেন্তিনার বিপক্ষে ৮ সেকেন্ডের মাথায় গোল করে রেকর্ডটি গড়েছিলেন তিনি।