শিশুর হাতে সেলফোন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:১৬

একটি শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য চাই সুন্দর পরিবেশ। আর এজন্য পরিবারের মানুষগুলোর সচেতনতা জরুরি বিষয়। আজ আমরা শিশুর কান্না থামানোর জন্য সেকেলে ঝুনঝুনি আর ব্যবহার করি না, ব্যবহার করি মোবাইলফোনের রিংটন কিংবা কার্টুন। একদিন-দুদিনে যখন শিশুটি অভ্যস্ত হয়ে পড়ে, মোবাইলফোন তখন ধীরে  ধীরে এক ধরনের নেশায় পরিণত হয়। ইউনিসেফের তথ্য অনুসারে, বিশ্বে প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর একজন শিশু। অথচ এই মোবাইলফোন ব্যবহারে শিশু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে—স্বাস্থ্যহানি ঘটে, মস্তিষ্কের বিকাশকে ব্যাহত করে, চোখের সমস্যা সৃষ্টি করে; এমন নানাবিধ সমস্যার মূলে মোবাইলফোন। তাই আসুন আমরা সচেতন হই—শিশুর হাতে মোবাইলফোন তুলে দেওয়া থেকে বিরত থাকি।

মোছা. জেলি খাতুন

রসুলপুর, কুড়িগ্রাম