সিরাজদিখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন দোকানিকে জরিমানা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:১৯

সিরাজদিখানে ভোক্তা অধিকার অধিদপ্তর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে একজনকে ৩ হাজার, একজনকে ২ হাজার ও অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বালুচর বাজারে ওষুধের দোকান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক আসিফ আল আজাদ। এ সময় তার সঙ্গে ছিলেন ক্যাব সিরাজদিখান শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও সিরাজদিখান থানা পুলিশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক আসিফ আল আজাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে।