বদরগঞ্জে ডিম দুধ ও পিঠার দোকানে ভিড়

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২২

গত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ায় বদরগঞ্জের ভাপাপুলি, দুধ আর ডিমের ভালো বিক্রি হচ্ছে। সন্ধ্যা নামতেই রাস্তার ধারের ভ্রাম্যমাণ দোকানগুলোতে ভিড় করছে শিশু-কিশোর ও বৃদ্ধরা। সরেজমিনে বদরগঞ্জ পৌরশহরে এ চিত্র চোখে পড়ে। ভাপাপুলি বিক্রেতা নজরুল ইসলাম জানান, ভাপাপুলি বিক্রি হয় সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত। প্রতি পিঠা পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে। শীত যত বেশি বিক্রিও তত বেশি। দুধ ও ডিম বিক্রেতা আবু বক্কর সিদ্দিক (৫৫) জানান, দীর্ঘ দুই যুগ ধরে দুধ ও ডিমের ব্যবসা করছি। শীতকালে এ ব্যবসাটি বেশি চলে।