ভরা মৌসুমেও রাজারহাটে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগে ব্যবসায়ীরা খড়ের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সঞ্জিত কুমার রায়, মাসুদ রানাসহ একাধিক খামারি জানান, খড়ের সংকট থাকায় তারা আগামী তিন-চার মাসের জন্য প্রয়োজন অনুযায়ী খড় মজুত করছেন। খড় ব্যবসায়ীরা জানায়, খামারিরা খড় মজুত করায় বাজারে আঁটির চাহিদা বেড়ে গেছে। এ ব্যাপারে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জোবাইদুল কবীর জানান, খড়ের পরিবর্তে পতিত জমিতে বিভিন্ন জাতের ঘাস, ভুট্টা ইত্যাদি আবাদ করে খামারিরা খড়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারেন। এতে তারা অধিক লাভবানও হবেন।
