সরকারি জমিতে গড়ে উঠেছে ইটভাটা!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৩

দৌলতপুরে সরকারি জমিতে ইটভাটা গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ছয় একর ৫৬ শতাংশ জমির ওপর ২০১২ সালে ইটভাটাটি স্থাপন করা হয়। পরে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে আব্দুল জলিল খান নামে একজন জেলা প্রশাসকের কাছে ভাটাটি উচ্ছেদের আবেদন করেন। তিনি জানান, শিগিগরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ইটভাটা মালিক নজরুল ইসলাম জানান, ‘জমিটি আমি স্থানীয় গিয়াস উদ্দিনের কাছ থেকে লিজ নিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, ঐ জমি নিয়ে আদালতে মামলা ছিল বিধায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।