ফুলবাড়িয়ায় পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৪

ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা উত্তরপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে নূর মোহাম্মদ নূরু নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে নিহতের স্ত্রী শেফালী আকতার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঐ দিন রাকিব ও তারিকুলকে আটক করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। উল্লেখ্য, রবিবার বিকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন নূর মোহাম্মদ নূরুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।