পলাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৫

পলাশে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শীতলক্ষ্যা নদীর ঘোড়াশাল সার কারখানার জেডি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।