ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৫

দামুড়হুদায় সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তার শরীর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পা। দাদুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঐ যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে, কোন ট্রেনে ঐ যুবক কাটা পড়েছে তা এখনো জানা যায়নি।