কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৫

ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে না আসায় সরকারি নির্দেশনা মোতাবেক ২০ ডিসেম্বর/২০ থেকে আগামী ১৬ জানুয়ারি/২১ইং পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানান, তবে বিশেষ বিজ্ঞপ্তির সব শর্তাবলি বলবত্ রেখে জরুরি সার্ভিসগুলোর পাশাপাশি বিভাগীয় ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। অতিরিক্ত পরিচালক (পিএস টু ভিসি) এস এম হাফিজুর রহমান জানান, এ সময়ে বিভাগগুলোর অনলাইন ক্লাস আগের মতো যথারীতি চালু থাকবে। জনসংযোগ কর্মকর্তা রেজা দৌলাহ প্রধান জানান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে দুটি মিনিবাস বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতায়াত করবে।