কোকা-কোলা বাংলাদেশ এবং ‘ওশান কনজারভেন্সি’র দেশীয় সমন্বয়ক কেওক্রাডং বাংলাদেশ দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনসে ১০ম বারের মতো আয়োজিত আন্তর্জাতিক সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান ও গণ সচেতনতা কার্যক্রম সম্পন্ন করেছে। ২০৩০ সালের মধ্যে কোকা-কোলার ‘বর্জ্যমুক্ত বিশ্ব’ প্রতিষ্ঠার বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১১ সাল থেকে বাংলাদেশে পরিচালিত হয়ে আসা এ স্বেচ্ছাসেবী উদ্যোগটিকে সহযোগিতা করে আসছে ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সমুদ্র ও জলপথকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে বিশ্বব্যাপী কাজ করছে কোকা-কোলা। চলমান করোনা মহামারি সত্ত্বেও নানান শ্রেণি-পেশার অন্তত ৫২০ জন স্বেচ্ছাসেবী এবছরের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সমবেতভাবে তারা প্রায় ৮৭০ কিলোগ্রাম সামুদ্রিক আবর্জনা সংগ্রহ করেন। কেওক্রাডং ও কোকা-কোলা বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় গত ১০ বছরে সেন্ট মার্টিন কোরাল দ্বীপ থেকে প্রায় ১২ হাজার কেজি সামুদ্রিক আবর্জনা পরিষ্কার করা হয়েছে, যাতে অংশ নিয়েছেন সারা দেশের ৪ হাজার ৫০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী। —প্রেস বিজ্ঞপ্তি
